ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে রোগাক্রান্ত গরু জবাই, দুই কসাইয়ের জেল

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে দুই কসাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার রানীগঞ্জ বাজার মগলিশ পুর এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে সুমন মিয়া। অপর জন রাজবাড়ি এলাকার ফেরদৌস হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, রানীগঞ্জ বাজার এলাকায় একটি রোগাক্রান্ত গরু জবাই করে বাজারে নেওয়ার সময় দুই জনকে হাতে-নাতে আটক করা হয়। পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ৩(১),৫(১),৫(২) ধারা অমান্য করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে রোগাক্রান্ত গরু জবাই, দুই কসাইয়ের জেল

০৬:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪