ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী

বাগেরহাট প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজী। কয়েক দিন যাবত তিনি তার নির্বাচনী এলাকা বাগেরহাট -৪ (মোড়েলগঞ্জ শরণখোলা) এর বিভিন্ন দুর্গা মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তার ব্যক্তিগত তহবিল থেকে মন্দিরের উন্নয়নকল্পে অনুদান প্রদান করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালি বাজার সার্বজনীন দুর্গা মন্দির এবং হরিণধরা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মন্দিরের উন্নয়নকল্পে অনুদান প্রদান করেন। এর আগে তিনি শরণখোলা ও মোড়লগঞ্জ উপজেলার বেশ কয়েকটি দুর্গা মন্দির পরিদর্শন করে অনুদান প্রদান করেন।

দুর্গা মন্দির পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে মনিরুল হক ফরাজী বলেন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। বিগত বছরগুলোর চেয়ে এ বছরে উৎসব মুখর ভাবে দুর্গাপূজা পালন হচ্ছে। স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। তাছাড়া জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীরাও সতর্ক অবস্থায় রয়েছে যাতে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এই দুর্গোৎসবে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে বলেন, আমরা সবাই বাঙালি হয়ে এই দেশে সহ অবস্থান নিশ্চিত করতে চাই।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নারায়ণ চন্দ্র, সাবেক ব্যাংক কর্মকর্তা একে এম রশিদ উদ্দিন বাদশা, জহরলাল বিশ্বাস, ফাড়ী ইনচার্জ এসআই আকরাম হোসেন, ইঞ্জিনিয়ার শাহীনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী

০৮:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪