বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন) ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সম্প্রসারণ সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা দূর্গাপূজা উদযাপন কমিটির সমন্বয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন’র সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা উৎসব উদযাপন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওরেন্ট অফিসার জয়নাল আবেদীন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হক,খর্ণিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার মল্লিক,উপজেলা পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ রমজান আলী,উপজেলা দূর্গাপূজার উৎসব কমিটির সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী, উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি নিত্যনন্দ মন্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান শেখ দিদার হোসেন,শেখ হেলাল উদ্দিন, তুহিনুল ইসলাম তুহিন, সমারেশ মন্ডল, বাংলাদেশ জামায়াতি ইসলামী ডুমুরিয়া উপজেলা সভাপতি মাওলানা মোক্তার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক আঃ কাউয়ুম জমাদ্দার, আটলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব আঢ্য, বান্দা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কুমার, মাগুর খালী ইউনিয়ন পূজা উদযাপন ফোরামের সভাপতি অরুণ কুমার গোলদার, ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ পরিমাল কুমার কুন্ডু, রুন্দাঘরা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, খর্নিয়া ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল পাল, রংপুর ইউনিয়ন পূজা উদযাপন ফোরামের নিলয় মন্ডল,উল্লেখ্য এবার ডুমুরিয়া উপজেলায় ২ শত ১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা  অনুষ্ঠিত হবে।প্রস্তুতি মূলক সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শ্রেণী পেশার

মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। যানজট নিরসনসহ শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। দূর্গোৎসবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্য গণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে বক্তারা জানান।

থেকে আরও পড়ুন