ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁ হতে ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা মেহেদী আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান (৩৫) ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
৩ সেপ্টেম্বর,মঙ্গলবার ভোরে নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ৩ আগস্ট শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁ হতে ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা মেহেদী আটক

১১:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪