
নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি ফজলে হুদা বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট,বুধবার,সকাল ১১ টায় বিএনপির এই নেতার আমন্ত্রনে বদলগাছীতে তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি সাংবাদিকদের বলেন- চলমান পরিস্থিতিতে রাজনীতিতে হানাহানি-বিভেদ ভুলে গিয়ে দেশের জন্য কাজ করা উচিত। নিজ নিজ দায়িত্বের পবিত্রতা রক্ষা করে দেশকে পুর্ণগঠনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি সাংবাদিকদের অবাধ সংবাদ সংগ্রহে কাহারও হস্তক্ষেপ না করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।
সাংবাদিকদের অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন (দৈনিক ঢাকা), সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন (দৈনিক স্বাধীন দেশ), বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির (দৈনিক ভোরের পাতা),সাধারণ সম্পাদক আবু জার গিফারি (দৈনিক সময়ের আলো), প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা (দৈনিক যায়যায়দিন), সাধারণ সম্পাদক হাফিজার রহমান (দৈনিক ইত্তেফাক)এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
