ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নিজ গ্রাম বাসন্ডায় ঈদের নামাজ আদায় করলেন আলহাজ্ব ডক্টর মোঃ জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ আলহাজ্ব ডক্টর মোঃ জাফর ইকবাল সোমবার (১৭ জুন) নিজ গ্রাম বাসন্ডা, মুন্সিরহাট, চৌদ্দগ্রাম, কুমিল্লা ঈদগাহ মাঠে এলাকার জনগণের সাথে ঈদ উল আজহার নামাজ আদায় করেন।

ঈদের জামাত শুরু হয় সকাল আটটায়। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় উপহার। ঈদ সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে। এই উৎসবের মাধ্যমে ধনী-দরিদ্র, ধর্ম, বর্ণ ও শ্রেণি বৈষম্যসহ সকল ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। মানুষের মধ্যে আত্মার বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনকে আমাদের সবসময় অটুট রাখতে হবে।

নামাজ শেষে আলহাজ্ব ডক্টর মোঃ জাফর ইকবাল পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শাহাদতবরণকারী সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা ও সারাবিশ্বের মানুষের শান্তি কামনা করে দোয়া করা হয়।

ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, নেতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিজ গ্রাম বাসন্ডায় ঈদের নামাজ আদায় করলেন আলহাজ্ব ডক্টর মোঃ জাফর ইকবাল

০৮:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪