
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
কর্মীদের আদর্শ, দক্ষ ও চরিত্রবান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১জুন) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই তরবিয়ত শুরু হয়।
জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা আন্দোলন সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে। জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কমিটি আছে। ব্যাপক সদস্য কর্মী সমর্থক আছে। দ্বীন প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠ নিবেদিত প্রাণ আত্ম উৎসর্গী প্রশিক্ষিত দক্ষ কর্মী না হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব নয়। আদর্শের প্রচার ও আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে প্রশিক্ষিত কর্মী বাহিনী পূর্ব শর্ত। আদর্শ কর্মীদের মাধ্যমে সমাজের অনৈতিক কার্যকলাপ পরিবর্তন করা সম্ভব।আপামর জনসাধারণের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরে ইসলামের পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত উপস্থাপন করতে হবে। তারবিয়েতের মাধ্যমে সকল সদস্যদের প্রশিক্ষিত করতে হবে। মানবরচিত সংবিধানে কখনো শান্তির আশা করা যায় না। তাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে সকালকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তারবিয়াত প্রদান করেন জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, জেলা আন্দোলন সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, জেলা প্রশিক্ষণ সম্পাদক আল আমিন, ইসলামের যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা বশির উদ্দিন,জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা নুরুল কবীর আরমান।
তারবিয়াতি কর্মশালায় জেলা কার্যনির্বাহী পরিষদ ও থানা দায়িত্বশীলরা তারবিয়াত গ্রহণ করেন।
