বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ::

বুধবার বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি । তিনি জোন নিয়মিত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে পার্বত্য মাটিরাঙ্গার এই জনপদের শান্তি-সম্প্রীতি বজায় ও উন্নয়ন সাধনকল্পে স্ব স্ব অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান তিনি ।
সভায় বক্তারা, প্রকৃতিক পরিবেশে বন্যপ্রাণী বানর স্বাভাবিক নিয়মে যাতে বিচরণ করতে পারে এবং লোকালয়ে ঢুুকে যাতে জনজীবনকে অতিষ্ঠ করতে না পারে সে বিষয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহনের আহবান জানান স্থানীয়রা। এছাড়াও মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় অংশ গ্রহনকারীদের চিহ্নিত করে অভিভাবকদের সাহায্য নিয়ে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি প্রয়োজনে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইন প্রয়োগকারী কর্তপক্ষের সহযোগীতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও, গুইমারা থানার সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম , মাটিরাঙ্গা থানার সাব ইন্সপেক্টর সুমন চন্দ্র নাথ, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মোঃ এমরান হোসেন, মোঃ আলা উদ্দিন লিটন, মোঃ মিজানুর রহমান খোকন, মোঃ তফিকুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমম্প্রসারন বিভাগের উপ সহকারী কর্মকর্তা মোঃ আমির হেসেন, আনসার ব্যাটালিয়ন প্রতিনিধি প্রমুখ ।
এর আগে সভার শুরুর দিকে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াকে স্বাগত জানান জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি।
মোহাম্মদপুর যাতায়াতে সেতু নির্মান করায় সাধারন মানুষের জীবন স্বাভাবিক হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মোহাম্মদপুর এলাকাবাসীর পক্ষে কাউন্সিলর মোঃ মিজানুর রহমান খোকন ।
লোডশেডিং এর কারনে বাঁধাগ্রস্ত চিকিৎসা সেবায় গতি ফিরিয়ে আনতে মাটিরাঙ্গা হাসপাতালে একটি জেনারেটর সরবরাহের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এসেছে ।

থেকে আরও পড়ুন