
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাস্থ বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল খায়ের এর মেঝো ছেলে মোঃ রুহুল আমিন গত ১৯ মে ২০২৪ তারিখ রবিবার বিকাল ৪ ঘটিকার দিকে হারিয়েছে । ঘটনার দিন পুর্ব খেদাছড়া হিরনের দোকানে সর্বশেষ অবস্থান করেছিল সে । এরপর থেকে প্রায় ১০ দিন যাবৎ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও অদ্যবদি তার কোন সন্ধান পাওয়া যায়নি । তাকে খোঁজতে খোঁজতে বিভিন্ন এলাকায় যেতে যেতে মাটিরাঙ্গা থানায় সাধারন ডাযেরী করতে যেতে একটু বিলম্ভ হয়েছে। আজ ২৮ মে ঘুর্নিঝড়ের কারনে বিদ্যুৎ না থাকায় মাটিরাঙ্গা থানা জিডি ( সাধারন ডায়েরী) সম্পাদন করা সম্ভব হয়নি। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিদ্যুৎ সংযোগ চালু হওয়া মাত্র জিডি সম্পাদন চুড়ান্ত হবে । তার মাতার নাম কুলসুম বিবি,,বড় ভাইয়ের নাম মোঃ খোরশেদ আলম, এছাড়া তার ছোট আরো ২ টি বোন রয়েছে । সে মানসিক প্রতিবন্ধী। তার শরীরের সনাক্ত করণ বিশেষ চিণ্হ গুলো হচ্ছে বুকের মধ্যে পোড়াদাগ, মাথায় দা এর কোপের দাগ, পায়ের কণিষ্ট আঙ্গুল দুটি খুবই ছোট। সে গুছিয়ে কথা বলতে পারে না। বয়স হবে ৩০ বছর । কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে । সে মানুষকে দেখলে সালাম দিয়ে ২০ টাকা চাওয়ার স্বভাব রয়েছে । তার আনুমানিক শরীরিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হবে। তার দুখিনী মা কুলসুম সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চেয়েছেন । যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি কোথাও তাকে দেখতে পান তার বড় ভাই মোঃ খোরশেদ আলম এর এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন । মোবাইল নং ০১৮১০৬৫৩০১৯
প্রতিনিধির নাম 


















