
শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতে আইসক্রিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জানা যায় উপজেলার কমলাপুর বাজারে, কমলাপুর আইসক্রিম কারখানায় সরকার নিষিদ্ধ কাপড়ের রং মিশ্রিত রঙিন আইচক্রীম তৈরি করার অভিযোগে কারখানার মালিক আলআমিন(৪০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা
মোতাবেক ১৫০০০/= টাকা জরিমানা করা হয় এবং কারখানার সকল তৈরি রঙিন আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।
বুধবার দুপুর ১২:৩০ মি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন, সহায়ক কর্মকর্তা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার ইব্রাহিম ও আনসার সদস্যবৃন্দ।
প্রতিনিধির নাম 


















