ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁয় তুলসী গঙ্গা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদীতে কচুরিপানার ভেতর বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। এরপর পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর কয়েকদিন ধরে মরদেহটি নদীতে পড়ে ছিল। নিহত যুবকের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪