ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁ জেলার বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে বাবা নূর ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (২০ মার্চ) বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।এর পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূর ইসলাম জালালপুর গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ২০ মার্চ,বুধবার সকাল থেকে বাবা ছেলে সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।তা চলে বিকেল পর্যন্ত।
বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও বাবা নুর ইসলামের মধ্যে তর্কের মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
এতে নূর ইসলাম আহত হয়ে পড়লে গ্রামবাসী প্রথমে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ মার্চ, বৃহস্পতিবার সকালে নূর ইসলাম মৃত্যুবরন করেন।
বর্তমানে ছেলে নাসিম পলাতক আছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন।
জানা গেছে যে,ঘাতক ছেলে সবসময় নেশাগ্রস্ত থাকেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

০৪:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪