
শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছার ৩ ব্যক্তিকে ভিন্ন ভিন্ন অপরাধে জেল-জরিমানা করা হয়েছে। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে জরিমানা ও এক যুবককে কারাদন্ড প্রদান করেন।
কপোতাক্ষ নদের খননকৃত মাটি ইট ভাটায় নেওয়ার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুরস্থ বিএকে ইট ভাটা মালিক মহিউদ্দীন খানের ছেলে শাহজাদা আলম খান (৩৮) কে ৫০ হাজার টাকা ও দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ভেক্যু চালক মনিরুল ইসলাম (২২) কে ১০ হাজার টাকা জরিমানা এবং উত্ত্যক্তের ঘটনায় ভিলেজ পাইকগাছা গ্রামের যুবক আবু রায়হান বাদশা (৩০) কে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দীপকংর প্রসাদ মল্লিক।
প্রতিনিধির নাম 


















