ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁর বদলগাছীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক সম্রাট মনির গ্রেফতার

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁ জেলার বদলগাছীর চার মাথা থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারে লুকিয়ে রাখা বিপুল পরিমান গাঁজাসহ মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
২৭ ফেব্রুয়ারি,মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় প্রাইভেটকার চালক লক্ষ্মিপুর জেলার লক্ষ্মিপুর সদরের নন্দনপুর গ্রামের আলমগীর (৪৪) পালিয়ে যায়।
মাদক ব্যবসায়ী মনির হোসেন (৪২) সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে বলে জানা গেছে।
অভিযানের সময় তল্লাসী করে কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২কেজি গাঁজাসহ ০১টি প্রাইভেট কার, ০২টি মোবাইল, ০৩টি সিমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪,০০০/- টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়,দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে তারা।
২৮ ফেব্রুয়ারি,বুধবার দুপুরে নওগাঁর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এই তথ্যগুলো জানান।
সম্মেলনে র‌্যাব জানায়,আটককৃত মনির দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেটকারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানাতে পারে যে, গতকাল মঙ্গলবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামির প্রাইভেটকারে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক সম্রাট মনির গ্রেফতার

০৭:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪