
বরগুনা প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মো: আব্দুস ছালাম স্যারের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ উপলক্ষে পরিচালিত অভিযানে বরগুনা জেলার খাকদোন ও বিষখালি নদী হতে ১০ টি চরগড়া জাল ও একটি অবৈধ ছোট ফাসের জাল জব্দ করা হয়।
পরে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল্লাহ আল মামুন এর মোবাইল কোর্টে অবৈধ জাল ব্যবহারের দায়ে এক জনকে ৫০০০/- জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা: মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাথরঘাটা জনাব জয়ন্ত কুমার অপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা সদর জনাব এস. এম. মাহমুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব নয়ন চন্দ্র শীল, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সসস্যবৃন্দ।
প্রতিনিধির নাম 


















