
শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, ব্যবসায়ী জালাল উদ্দীন, আব্দুস সামাদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, দাউদ শরীফ, জিএম ইকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, বাবু রাম মন্ডল, শেখ আব্দুল আজিজ, জিএ রশীদ, আব্দুল করিম, কাজী জাহাঙ্গীর আলম, নাসির উদ্দীন, আব্দুল খালেক, সাইফুল ইসলাম, বিএম আক্তার হোসেন, সমিতির সহ—সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পরিচালক হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, ইউসুফ, আশরাফুল ইসলাম রাবু, শাহরিয়ার, হারুন অর রশিদ, নূরু গাজী, রিমন হোসেন ও আছাদুল ইসলাম।
প্রতিনিধির নাম 


















