
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মোর্শেদ আলম এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯জানুয়ারি) সকাল সারে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক, তাই তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি তার কর্মজীবনের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সমাজের দর্পণ, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এ জেলার সমস্ত বিষয় আপনাদের জানা।
তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন।
তিনি সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই , মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ।
তিনি বলেন, আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করব। তিনি সমাজের অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরোও বলেন সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালো ভাবে বাস করতে পারে এবং পুলিশ ও জনগণ যাতে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
এছাড়া ফরিদপুর জেলা আশেপাশে থানাগুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, ফরিদপুর সদর পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন (টি.আই) তুহিন লস্কর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
প্রতিনিধির নাম 


















