
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।
খুলনা-৬ (পাইকগাছা কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, শিক্ষিত ব্যক্তিরাই হবেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। আমি নিজে একজন শিক্ষক ছিলাম। আপনারা আমার আপনজন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হবেনা বলে কঠোর হুশিয়ারী দেন এমপি। সবকিছু সঠিক নিয়মেই হবে। নিয়োগ বাণিজ্য বন্ধ করতে তিনি সকল শিক্ষকদের সহযোগীতা কামনা করেন। এমপি বলেন, স্বস্ব এলাকার শিক্ষিত ব্যক্তিরাই সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবেন। অন্য এলাকার কেহ হতে পারবেন না সভাপতি। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয় সংগঠনের সভাপতি ইউপি চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও শিক্ষক দীপক কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, অবঃ অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ গোপাল ঘোষ ও মেজবাহুল হক, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অঞ্জলি রানী শীল, সঞ্জয় মন্ডল, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, সুব্রত সানা, মতিউর রহমান, আনিছুর রহমান, খায়রুল ইসলাম ও অসীম কুমার রায়।
প্রতিনিধির নাম 


















