
খান আরিফুজ্জামান(নয়ন),খুলনা প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ ডালিম শেখ(৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০ টায় খুলনা জেলা ডিবি পুলিশের এসআই শেখ ইমরুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মৃত আঃ রহমান গাজীর বাড়ীর সামনে থেকে তাকে ২টি ওয়ান শাটার গানসহ আটক করা হয়।
আটককৃত ডালিম শেখ ডুমুরিয়া উপজেলার শৈলগাতিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। এব্যাপারে ডুমুরিয়া থানায় অবৈধ অস্ত্র আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ডুমুরিয়া থানা মামলা নং-০৬।
প্রতিনিধির নাম 


















