
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।
খুলনার পাইকগাছা পৌরসভা জিরো পয়েন্টে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কয়রা থেকে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলমের কর্মী সমর্থকরা শত শত মোটরসাইকেল নিয়ে পৌরসভার বাজার হয়ে পৌরসভা জিরো পয়েন্টে পৌঁছায়। একই সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর কর্মী সমর্থকরা পৌরসভা জিরো পয়েন্টে গণসংযোগ লিফলেট বিতরণ ও নৌকার মিছিল করছিল। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আলআমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বর্ডার গার্ড বিজিবি, ব্যাটেলিয়ান আনসার স্টাইকিং ফোর্স এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন জানান দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রতিনিধির নাম 


















