
গোলাম রাব্বি:(বরগুনা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ (বরগুনা সদর,আমতলী, তালতলী) আসনে পূনরায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’কেই এমপি হিসেবে দেখতে চান বরগুনার সকল শ্রেনী পেশার মানুষ।স্মার্ট বাংলাদেশ গড়তে ও বরগুনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শম্ভুর বিকল্প দেখছেন না এখানকার মানুষ। যদিও তার দলেরই তিনজন হেভিওয়েট প্রার্থী রয়েছে তবুও ফুরফুরে মেজাজেই রয়েছেন সাবেক পাঁচ বারের সাংসদ।
আজ আমতলী উপজেলা সর্বশেষ নির্বাচনী পথসভায় প্রায় বিশ হাজার লোকের সমাগম হয়েছে, সবার মুখে একটাই স্লোগান ছিলো “জনগণের বন্ধু নৌকা ও শম্ভু”।পথসভায় আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আ.লীগের সভাপতি মতিয়ার রহমান বলেন, আমতলীর এই আসনে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন আমরা তাকে নৌকার বিজয় নিশ্চিত করেছিলাম, আমতলীর মানুষ নৌকাকে ভালোবাসে, শম্ভুকে ভালোবাসে তাই বারবার এই আসনে নৌকা বিজয় লাভ করে।
তিনি আরো বলেন,আজ আমতলী এ.কে স্কুল মাঠ জনসমুদ্রে পরিনত হয়েছে শুধু নৌকা ও শম্ভুর ভালোবাসায়, এইযে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে তারা সবাই আমতলীর ভোটার, এখানে বাহির থেকে ভাড়া করে কোন লোক আনা হয়নি। আমি আজকে ওয়াদা দিচ্ছি আমতলী উপজেলার জনগণ ৮০-৯০% ভোট নৌকায় দিবে।
বরগুনা জেলা আ.লীগের সভাপতি ও পাঁচ বারের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনার যতো উন্নয়ন হয়েছে সবই আ.লীগ সরকার করেছে, আমি করেছি। আগামী বরগুনার জন্য মহা পরিকল্পনা রয়েছে। পায়রা সেতু, ট্রেন লাইন ও ৬ লেনের রাস্তাসহ বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বরগুনা গড়তে তিনি আবারও বরগুনার জনগনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করেন।
প্রতিনিধির নাম 


















