
ডেস্ক রিপোর্ট :
উম্মে আয়মন তাহিয়্যা দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা থেকে সদ্য প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।
জ্ঞাতব্য যে, সে ২০১৫ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতে এবং ২০২১ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায়ও গোল্ডেন A + সহ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছিল। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে জামেয়া মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, উম্মে আয়মন চট্টগ্রাম রাউজান থানাধীন জারুলতলা, মোহাম্মদপুর আকিল মোহাম্মদ চৌধুরী বাড়িস্থ, গাউসিয়া কমিটি বাংলাদেশের নিবেদিত প্রান মরহুম মোহাম্মদ হারুন চৌধুরী ও ফেরদৌস বেগমের কন্যা । চার বোনের মধ্যে সে সবার ছোট। আলিম পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পূর্বে সে তার পিতাকে হারায়। অদম্য মেধাবী এই শিক্ষার্থীর পিতৃহারা শোক তাঁর সাফল্যের বাঁধা হতে পারেনি।
তাহিয়্যা বলে- আজ বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তাহিয়ার সাথে এবার জামেয়া মহিলা ফাযিল মাদরাসা হতে- সামিহা বিনতে কাউসার, ফয়জুন নেসা ও মারগুবাতুল মোস্তফা আতিয়াও গোল্ডেন এ+ পেয়েছে।
তাঁদের স্বপ্ন মাদরাসা ও ধর্মীয় শিক্ষা নিয়ে উচ্চতর পড়াশোনা করা । পড়াশোনা শেষ করে সত্যিকারের আলেমা / শিক্ষিকা হয়ে দ্বীন, মাযহাব- মিল্লাত, সুন্নিয়ত, দেশ জাতির খেদমত করতে ও ধর্মীয় এবং বিশেষ করে নারী শিক্ষায় অবদান রাখতে চাই। সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
প্রতিনিধির নাম 


















