
ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ৩ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি রেস্টুরেন্ট থেকে ৩জন শিক্ষার্থীকে আটক করেন।
আটককৃত শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিয়ে ক্লাস চলাকালীন সময়ে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন।
এতে ভ্রাম্যমান আদালত শিক্ষার্থীদেরকে আটক করে উপজেলায় নিয়ে আসেন। পরে তাদের পরিবারের অভিভাবকদের খবর দিয়ে এনে মুচলেকা নিয়ে সতর্কতা করে ছেড়ে দেন।
ভ্রাম্যমাণ আদালত এসময় একটি দোকানে দুই হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার ও নির্বাহী ম্যাজিট্রেট মোশারেফ হোসাইন সাংবাদিকদের বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে ক্লাস না করে রেস্টুরেন্ট বা বাজারে আড্ডা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধির নাম 


















