
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের পল্লী শ্রী মহাবিদ্যালয়ে ২রা আগষ্ট রোজ বুধবার অধ্যক্ষ জনাব সুভাষ চন্দ্র সরদারের সভাপতিত্বে বিজ্ঞানী স্যার আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২ তম জন্মদিন উদযাপন সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গভার্নিং বডির সভাপতি জনাব সুশীল কুমার মন্ডল। উপস্থিত ছিলেন,সহকারী অধ্যক্ষ জনাব দেবেন্দ্রনাথ রায়,সহকারী অধ্যাপক জনাব অম্বরিশ রায়,জনাব বিকাশ চন্দ্র মন্ডল,জনাব পঙ্কজ মন্ডল,জনাব স্বপন মল্লিক,জনাব সুশীল বালা সহ অনন্য সহকারী প্রভাষকগন,কর্মচারীবৃন্দ ও ছাএ-ছাএীরা। অনুষ্ঠানের সভাপতি জনাব সুভাষ চন্দ্র সরদার তার শুভেচ্ছা বক্তব্য বলেন,খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়ুলি গ্রামে এ বিজ্ঞানীর জন্ম । বাবা হরিশচন্দ্র রায় ও মা ভুবনমোহিনী দেবী। যিনি পি সি রায় নামেও পরিচিত। ২ আগস্ট ১৮৬১ সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আমাদের দক্ষিণ খুলনার গর্ব। আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় সিআইই, এএনআই, এফআরএএসবি, এফআইএস, এফসিএস। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন । তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপয়িতা। ১৯০১ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সুষ্ঠু মেধা যাচাইয়ের মাধ্যমে বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের আদর্শকে ধারন করে এগিয়ে যেতে বলেন। ছাএ-ছাএীরা নৃত্য /গান সহ কবিতা আবৃওি করে। প্রধান অতিথী অংশগ্রহণকৃত সকল ছাএ-ছাএীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
প্রতিনিধির নাম 


















