
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ির রিচাং ঝর্ণা এলাকা সংলগ্ন জার্মপ্লাজম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। একজন খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার পাবলাখালী ইউনিয়ন এর কৃপাপুর গ্রামের বাসিন্দা জ্ঞানময় চাকমা’র ছেলে প্রিতিময় চকমা ( ৪৬) অন্যজন খাগড়াছড়ি সদরস্থ মধুপুর পানখাইয়া পারার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আলোপন চাকমা (৪৭)।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ রোববার ভোরে আশাপশের জুম চাষীরা জার্মপ্লাজমের ভেতরের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পাশাপাশি দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো: জাকারিয়া জানান, সকালে খবর পেয়ে জার্মপ্লাজম এলাকা থেকে দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মাটিরাঙ্গার ২নং ওয়ার্ড মেম্বার শান্তিময় ত্রিপুরা জানান, স্থানীরা সকালে লাশ দেখে আমাকে জানালে আমি প্রশাসনকে খবর দেয়। তবে এরা কারা এ বিষয় কিছুই জানা যায়নি বলে তিনি জানান।
নিহতদের মধ্যে প্রীতিময় চাকমা ওরফে তজিম ও আলোপম চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক এর রাজনীতির সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও তার সত্যতা স্বীকার করছেনা কোন সংগঠন।
একটি সূত্র জানায়, অর্থ বিভাগে দায়িত্বে থাকা কালীন অনিয়ম-দুর্নীতির দায়ে প্রীতিময় চাকমা ওরফে তজিম ও আলোপম চাকমা নারী কেলেঙ্কারীসহ একাধিক অনিয়মের অভিযোগে একটি আঞ্চলিক সংগঠন থেকে বহিস্কার হয়।
তবে এ ঘটনায় সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সংগঠনের অভ্যান্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র জড়িত থাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে কোন সংগঠনের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধির নাম 


















