ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন,নওগাঁ

নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন।
২৭ জুন,মঙ্গলবার সকাল ৬ টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক আজিজুল হক (৫০) রাজশাহী জেলার শাহমখদুম থানার বড় বনগ্রাম ভাড়ালী পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত আজিজুল উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ডে সিএনজি গাড়ী থেকে নেমে দাঁড়ানো মাত্র রাজশাহী অভিমুখী পিকআপ সজোরে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় স্থানীয়রা ঘাতক চালক মাসুদ রানাকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে-এ আলম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

০৫:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩