ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নিখোঁজের এক সপ্তাহ পর বদলগাছীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নুরুজ্জামান লিটন, নওগাঁ

নওগাঁ জেলার বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।
২৬ জুন,সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং সে ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গত এক সপ্তাহ আগে নিখোঁজ হয় সাকিব। সোমবার সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল টু মাতাজি সড়কের ভবন নামক স্থানে ব্রীজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের লোকজন সাকিবের পরিচয় শনাক্ত করে।

ওসি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিখোঁজের এক সপ্তাহ পর বদলগাছীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

০১:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩