ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নারায়ণগঞ্জে শিক্ষকদের ছয় দিনের প্রশিক্ষণ শেষ

মোঃ নওয়াব ভূইয়া,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলে শিক্ষকদের ধারাবাহিক মূল্যায়ণের প্রশিক্ষণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এই প্রশিক্ষণটি গত ১০জুন হতে ১৫জুন পর্যন্ত মোট ছয়দিন চলেছে। বাংলা,ইংরেজি, গণিত,বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের উপর প্রশিক্ষণ হয়েছে। প্রতি বিষয়ে ৪০জন করে মোট ২০০জন শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে। প্রতি বিষয়ের উপর দুই জন মাস্টার ট্রেইনার উপস্থিত থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে। বিজ্ঞান বিষয়ের দুই জন মাস্টার ট্রেইনার একজন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের ইন্সপেক্টর মোঃ হাফিজুর রহমান, অন্য জন অজয় সরকার কাঞ্চন ভারত চন্দ্র হাই স্কুলের শিক্ষক। এই দুই জন মাস্টার ট্রেইনার শিক্ষকদের নতুন ক্যারিকুলামের বিষয়ে চমৎকার ট্রেনিং করিয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মানকে উন্নয়ন করা লক্ষ্যে নতুন ক্যারিকুলামকে বাস্তবায়ন করার জন্য সরকার শিক্ষকদের একের পর এক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এর আগেও নতুন ক্যারিকুলাম বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে প্রায় সাড়ে চার লক্ষ শিক্ষকদের একযুগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে শিক্ষকরাও আনন্দিত এবং নতুন ক্যারিকুলামের ক্লাস করে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। খেলাধুলার মাধ্যমে লেখাপড়া করতে পেরে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে শিক্ষকদের ছয় দিনের প্রশিক্ষণ শেষ

১২:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩