
মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
অতিমারী করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠী যারা জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল সেই মানুষেরাই এখন উদ্যোক্তা। তাদের জীবন পাচ্ছে নতুন গতি । স্বপ্নহীন চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলা আজ ১৩মার্চ সোমবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে।উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি চলে এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী। দিনব্যাপি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বটিয়াঘাটা নির্বাহী কর্মকর্তা নূরুল আলম ।বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল।ইউপি চেয়ারম্যান আসলাম হাওলাদার ও আসাবুর রহমান ।কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,যুব কর্মকর্তা আবু বক্কর মোল্লা,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস,প্রেস ক্লাব সভাপতি কবির খান।রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যেক্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবিনা ইয়াসমীন,সমাপ্তি মিস্ত্রি,পঞ্চানন দাস ও বিশ্বনাথ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের জার্জিসউল্লাহ,সৈয়দা সুবাহ শবনম, মাসুদ রানা, গোলাম মোস্তফা, বিপুল রায় । অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে তাদের রূপান্তর স্বাবলম্বী করার এ উদ্যোগটি সফল হলে তা স্থানীয় পর্য়ায়ে উল্লেখযোগ্য অবদান রাখবে। এ সব উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের জন্য তিনি সুইজারল্যান্ড সরকার এবং রূপান্তরকে ধন্যবাদ জানান। মেলায় বিভিন্ন পেশার ২৮জন উদ্যোক্তা মেলায় অংশগ্রহন করেন।বটিয়াঘাটায় ৩৪৮জন ক্ষুদ্র উদ্যোক্তা তাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন।
প্রতিনিধির নাম 


















