
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা
আবারো দলিত শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। তিনি মঙ্গলবার সকালে মেডিকেল ভর্তি ইচ্ছুক দলিত শিক্ষার্থী রাখেস দাশকে ব্যক্তিগত ভাবে ৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা দিয়ে ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণীয় করে রাখেন ইউএনও মমতাজ বেগম। উল্লখ্য, মেধাবী রাখেস উপজলার পুরাইকাটী গ্রামের মানিক চদ্র দাশ ও গঙ্গা রানী দাশ এর ছেলে। তার পিতা মানিক দাশ পেশায় একজন ভ্যান চালক। সে এবার রাড়ুলী আরকেবিকে হরিশ্চদ্র কলেজিয়েট ইনস্টিটিউট থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মেডিকল ভর্তি হতে চায়। অর্থের অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছিল না। বিষয়টি ইউএনও মমতাজ বেগমকে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে ব্যক্তিগতভাবে রাখেস এর পিতা-মাতাকে নগদ ৫ হাজার টাকা দিয় সহযোগিতা করেন। এর আগও আর্থিকভাবে সহযোগিতা করে একাধিক দলিত শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণ সুযাগ করে দিয়েছেন শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এভাবে দরিদ্র দলিত শিক্ষার্থীদর পাশে দাঁড়ানোর জন্য ইউএনও মমতাজ বেগম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলিত সম্প্রদায়র মানুষ।
প্রতিনিধির নাম 


















