
মোঃ ইসমাইল হোসেন সজীব চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশ ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে। মঙ্গলবার (৭-ই মার্চ) সকাল ১১ টায় চাটখিল পৌরসভার সিএন্ডবি রোড ডাক বাংলোর সামনে নির্মাণাধীন ড্রেন থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাতিজা ব্যবসায়ী নাসির আহমেদ জানায়, গতকাল এশার নামাজের পর জেঁঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যান,মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন করলে রিং হয় কিন্ত রিসিভ হয়না,পরে আজকে খবর পাওয়া যায় তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান,এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে,নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 


















