
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি
আদর্শিক যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আওতাধীন মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন-২৩ সম্পন্ন হয়েছে। আজ (২ মার্চ ) বৃহস্পতিবার সাড়ে ২টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সহ-সভাপতি মোঃ নুরুল হুদার এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী হোসেন কারিমী ওনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার ২০২৩/২৪ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হলেন মাওলানা ইলিয়াস আমিনী, সহ সভাপতি মুহাম্মদ মামুন , সাধারণ সম্পাদক- মুহাম্মদ রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক- মুহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন।
প্রতিনিধির নাম 


















