
দাড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ফেব্রুয়ারী ) ভোর রাতে খুলনা-মোংলা মহাসড়কের পাওয়ার হাউজ নামক স্থানে। নিহত অ্যাম্বুলেন্স চালক হারেজ মিয়া যশোরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। মোংলা থানার এস আই মো: হাদীউজ্জামান জানান, এ্যাম্বুলেন্সে সিজারিয়ান একটি মৃত বাচ্চাসহ ৪ জন নিয়ে খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে রওনা দেন হারেজ মিয়া। পথিমধ্যে মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো গ্যাস সিলিন্ডটার বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয় এ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। এ্যাম্বুলেন্সে থাকা আহতদের মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 


















