
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
জন্মদিন উপলক্ষে পরিবার ও শুভাকাঙ্ক্ষী দের ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন ইতালির ভেনিসের জোবানি পের লুমানিতা’র সভাপতি ও এনটিভির ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার। তিনি ১৯৯৩ সালের আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন।বুধবার ছিল তাঁর ৩০তম জন্মবার্ষিকী। তার জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সেই ছোট সময় থেকেই ইতালি চলে আসেন।পড়াশোনা শেষ করে ওয়ার্ল্ডের নামকড়া ব্যান্ড ওভিএস কোম্পানিতে চাকরি করেন।
জন্মদিন উপলক্ষে ভেনিসের মারঘেরা বাংলা রেস্টুরেন্টে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করেন।এই সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি যমুনা টিভির ইতালি প্রতিনিধি এসকে এমডি জাকির হোসেন সুমন,সাধারণ সম্পাদক বাংলাভিশন এর ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল,অর্থ সম্পাদক জুম্মন অনিক,প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এটিএন ইউকের ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মাদ আসলামউজ্জামান,সহ সভাপতি বাংলাটিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল,সহ সভাপতি দৈনিক প্রথম বাংলাদেশ এর ইতালি প্রতিনিধি শাইখ আহমেদ,প্রচার সম্পাদক ইতালিয়ান প্রবাসী চ্যানেলের পরিচালক মোঃ আবু নাঈম ভূঁইয়া,দপ্তর সম্পাদক টগর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক তিসা সুলতানা প্রমূখ।
এদিকে মেস্ত্রে ঢাকা বিরিয়ানি হাউজ রেস্টুরেন্টের পক্ষ থেকে ও সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান ও নরসিংদী ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সুমন সরকার,জোবানি পের লুমানিতার অর্থ সম্পাদক ওবায়দুর রহমান লিটন সহ আরো অনেকে ফুলের তোড়া দিয়ে জম্মদিনের শুভেচ্ছা জানান।
অন্য দিকে ভেনিসের সামাজিক ও মানবিক সংগঠন জোবানি পের লুমানিতার পক্ষ থেকেও আলোচনা সভা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ,ইতালিয়ান বিভিন্ন পেশার মানুষজন থেকে শুরু করে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা মেসেঞ্জার,ইমু, ওয়ারআ্যাপের জম্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান।এতে প্রিন্স হাওলাদার সহ তার পরিবার সবাই আনন্দিত,পরে পরিবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 


















