
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলাধীন আরাজি ডুমুরিয়ায় বসতভিটার জমি সংক্রান্ত বিরোধের জেরে টকি বেগম(৭৫) নামে এক বৃদ্ধা মহিলাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুর আড়াই টার দিকে আরাজি ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আহত বৃদ্ধা মহিলা ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানার লিখিত অভিযোগ স্থানীয় সূত্র ও বৃদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক ও বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী অভিযুক্ত মৃত মুনছুর আলী শেখের ছেলে মোঃ আব্দুল হামিদ শেখ , আব্দুল হালিম শেখ, আব্দুস সালাম শেখ ও আব্দুর রশিদ মোল্যা গংদের এর সাথে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন দুপুরে অভিযুক্ত হামিদ শেখ ও হালিম শেখ গংদের একটি ছাগল ভুক্তভোগী টকি বেগমের বসতবাড়ির পেছনে লাগানো ফসলের ক্ষতি সাধন করে। এ বিষয়টি অভিযুক্ত হামিদ শেখ ও হালিম শেখ গংদের বললে উল্টো বৃদ্ধা মহিলা টকি বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধার ওপর অতর্কিত হামলা চালায়। বৃদ্ধাকে রক্ষায় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
ভুক্তভোগী আহত টকি বেগমের চিৎকার শুনে বৃদ্ধার নাতি মসিদুল হাওলাদার নানি টকি বেগমকে ঠেকাতে গেলে অভিযুক্তরা বৃদ্ধার নাতি মসিদুল হাওলাদারকেও মেরে আহত করে তার ব্যবহত মোবাইল ফোনটি নিয়ে ও বিভিন্ন হুমকি ধামকি ও প্রাণনাসের ভয় দেখিয়ে চলে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা ও তার নাতিকে উদ্ধার করে স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃদ্ধার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হালিম শেখ গংদের বক্তব্যে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে বৃদ্ধার নাতি মোঃ মসিদুল হাওলাদার বাদী হয়ে গত ২৯ অক্টোবর হালিম শেখ ও হামিদ শেখ গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছেন । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।










