
মিরাজ খান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
রবিবার (১ নভেম্বর) সকালে ঘিওর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা ১০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালন করা হয়েছে । এ উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়ার কর্মসূচির আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয় । পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয় এবং হাতে-কলমে অনুশীলন করানো হয় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল, সাংবাদিক আল-মামুনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ।









