খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিমে নাফিজের কৃতিত্বপূর্ণ সফলতা

প্রকাশ:

মোক্তার হোসেন,খুলনা:

খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছে মেধাবী ছাত্র নাফিজ । তার এই সফলতায় পরিবার, শিক্ষক ও এলাকায় আনন্দের জোয়ার বইছে।
নাফিজ পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামের এবং কয়রা উপজেলার বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপরিচিত সিনিয়র শিক্ষক এম,এ ছালামের এক মাত্র ছেলে। সে ২০২৬ সালে অনুষ্ঠিত আলিম সমমান পরীক্ষায় খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর আগে সে দাখিল পরীক্ষায় সুনামের সাথে সফলতা অর্জন করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল।
সফলতার বিষয়ে নাফিজ বলেন, আমার এই সফলতার পেছনে আমার পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে। শিক্ষকদের আন্তরিক সহযোগিতাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। সকলের দোয়া কামনা করছি। নাফিজের পিতা একজন শিক্ষক। তিনি বলেন, আমার ছেলের সফলতায় আমি এবং আমার পরিবারের সবাই গর্বিত। তার লেখাপড়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।
জানা গেছে,নাফিজের স্বপ্ন ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন আদর্শ শিক্ষক হওয়া। শিক্ষক হয়ে সমাজের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায় সে। তার এই স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ জানান,নাফিজ অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র। তার এই সফলতা মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করেছে।

অন্যান্য খবর