শাজাহানপুরে বামুনিয়া যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ:

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া যুব সংঘের উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার আরিয়া ইউনিয়নের বামুনিয়া ইটভাটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। খেলার উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু।

আরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বগুড়া জজকোর্টের এপিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনজুর কাদের মন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহাসিন আলী, তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল ম্যাচে খোদা বন্ধ বালা স্বাধীন বাংলা ক্লাব ১-০ গোলে বন্ধু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অন্যান্য খবর