ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ:

খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ডুমুরিয়ার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান ও বিএনপিনেতা অরুণ গোলদার, এ্যাড.আলমগীর হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, একেএম মনিরুজ্জামান, সফল নারী উদ্যোক্তা ঐশি খান, সাবরিনা ইয়াসমিন, মিম খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীসহ বিপুলসংখ্যক তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন আমেনা খাতুন ও গীতা পাঠ করেন পলাশ মন্ডল।
আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ জন সফল উদ্যোক্তার মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ এবং ১২ জন সফল যুব যুবনারী ও যুব সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব অধিদপ্তের বাস্তবায়নে ও জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় ১ লা নভেম্বর থেকে ৭ ই নভেম্বর পর্যন্ত বাল্য বিবাহ ও জলবায়ু পরিবর্তন,ডায়াবেটিকস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়, গাছের চারা বিতরণ, ডেংগু প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে যুব দিবসের অনুষ্ঠানের কর্মসূচির সমাপ্তি করা হবে।

অন্যান্য খবর