পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মানহীন পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে তিনটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

​অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮-এর লংঘন করায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘মডার্ন বেকারি’কে ১০ হাজার টাকা’ফ্রেন্ডস কেক’কে ১০ হাজার টাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের ‘বেকারস লাউঞ্জ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি আলাদা মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

​অভিযানকালে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

অন্যান্য খবর