গ্রাম বাংলার ঐতিহ্যে পাইকগাছার কড়ুলিয়া নদীতে জমে উঠেছিল বর্ণিল নৌকা বাইচ

প্রকাশ:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার পাইকগাছায় গ্রাম বাংলার আবহমান ঐতিহ্যবাহী ও গ্রামীণ উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী কড়ুলিয়া নদীর আমুরকাটা পয়েন্টে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ৫নং সোলাদানা ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরের ন্যায় এ রঙিন উৎসবের আয়োজন করে।
​উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কড়ুলিয়া নদীর মিনহাজ পয়েন্টে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ নৌকায় চড়ে বর্ণিল এই প্রতিযোগিতা উপভোগ করেন।
​প্রতিযোগিতা সার্বিক পরিচালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক।
​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​নদীতে বৈঠার ছন্দময় আওয়াজ আর সমবেত দর্শকদের উৎসাহ ও উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। কড়ুলিয়া নদীর দু’পাড়ে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার আনন্দিত দর্শনার্থী ভিড় জমান।
​প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মণ্ডলের সভাপতিত্বে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ নৌকাবাইচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​প্রতিযোগিতায় দূরন্ত নৌকা বাইচ দল (চান্নিরচক) প্রথম স্থান অধিকার করে। রিয়া নৌকা বাইচ দল (টেংরামারি) দ্বিতীয় স্থান এবং সোনার তরী নৌকা বাইচ দল (ছিটিয়া বুনিয়া) তৃতীয় স্থান অর্জন করে।
​শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, বিচারক মণ্ডলী এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অন্যান্য খবর