জবি শাখা যুব রেড ক্রিসেন্টের আহ্বায়ক আরিফুল, সদস্যসচিব আমির

প্রকাশ:

রিয়াজ ইসলাম, ​জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) যুব রেড ক্রিসেন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো: আরিফুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আমির হোসেন।

এছাড়াও ​নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন কামরুন নাহার প্রিমা, শাকিব এবং মো: রাজিব হোসাইন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো: রাব্বি হোসেন, সামিয়া আক্তার এবং মানিক চৌধুরী।

​সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব রেড ক্রিসেন্ট জবি ইউনিটের টিচার-ইনচার্জ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৌজি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জবি যুব রেড ক্রিসেন্টের সভাপতি অধ্যাপক ড. মো: রইছ উদ্দীনের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন লাভ করে।

​নবাগত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ে মানবিক সেবা, রক্তদান কর্মসূচি ও দুর্যোগ মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট পূর্বের মতোই অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

অন্যান্য খবর