ডুমুরিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উপজেলাব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ:

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে এসময় খুলনা জেলা বিএনপির সদস্য নিত্যনন্দ মন্ডল, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শেখ মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম,চেয়ারম্যান সমারেশ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়,ইউআরসি মোসলেম আলী, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ডুমুরিয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।

অন্যান্য খবর