
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন-২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শেখ ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আরাফাত হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ আবু হাসান,উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, এ্যাড.আলমগীর হোসেন, ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সহ সাংবাদিকেরা।
অনুষ্ঠান শুরুতে কোরআন তিলাওয়াত করেন মুন্নিয়া আফসারী নিহা ও গীতা পাঠ করেন শান্তা হালদার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার তার বক্তব্যে বলেন, কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস। তিনি কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।










