পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

​খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নিয়মিত মাসিক সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
​সভায় উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়া এবং সেবার মান আরও উন্নত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
​সভায় বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। জনস্বাস্থ্য সেবাকে আরও কার্যকর করতে সকলের সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণই মূল শক্তি হিসেবে কাজ করবে।
​এ সময় আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, এবং মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অন্যান্য খবর