ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভিপি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত মাসুদের মৃত্যু

মোঃ হিমেল হোসেন,বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তির জমির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাসুদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে।

জানা গেছে, বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তির জমি নিয়ে স্থানীয় কয়েকটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি লিজ নিয়ে চাষাবাদ করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পূর্বের লিজের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে জমি লিজ নেওয়ার আবেদন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও জটিল আকার ধারণ করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বারাতৈল ও প্রধানকুন্ডি গ্রামের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছিল। তাদের একজন পক্ষের দাবি, ২০২৫ সাল পর্যন্ত তারা নিয়মিত লিজের টাকা পরিশোধ করে জমি ব্যবহার করেছেন। পরে লিজের মেয়াদ শেষ হলে মাসুদ হোসেন ও রিফাত হোসেনসহ আরেকটি পক্ষ জমিটি লিজ নেওয়ার জন্য আবেদন করে। এরপর থেকেই জমির দখল ও চাষাবাদ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এরই মধ্যে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পিতাম্বরপুর মৌজার ওই জমিতে পটলের খেত থেকে ফসল সংগ্রহ এবং জমি ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে সেই বিরোধ একপর্যায়ে সংঘর্ষে গড়ায়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। তাদের মধ্যে মাসুদ হোসেন গুরুতর আহত হন।

আহত মাসুদকে স্থানীয়রা দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর জমি নিয়ে চলমান বিরোধ নতুন করে আলোচনায় আসে। এ ঘটনায় পরবর্তীতে থানায় হত্যা মামলা করা হয়েছে।

নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভিপি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত মাসুদের মৃত্যু

০৮:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬