ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।​

নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন শেখপাড়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শিক্ষার্থীর সাথে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। গোসলের একপর্যায়ে তিনি ডুব দিয়ে পুকুরের মাঝামাঝি পৌঁছায়। এরপর আবারও ডুব দেয় ঘাটে আসার জন্য কিন্তু তিনি আর উপরে উঠতে পারেন না সেখানেই পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সাঁতরে সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় শিক্ষার্থী ইউসুফ আলীর পায়ের সাথে ওই শিক্ষকের লুঙ্গির স্পর্শ লাগে। তার চিৎকারে অন্য শিক্ষার্থীরা মিলে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, নিহত শিক্ষকের শ্বাসকষ্টের রোগ ছিল বলে জানান তার বাবা। পরে তার বাবার লিখিত আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

০৬:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬