ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু।

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গাছকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিমান উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাবুর ছেলে। তিনি ওই পুকুরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সুজন হোসেন (৪৬) প্রায় তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। মাছ ধরার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৈদ্যুতিক মোটরের সাহায্যে পুকুরের পানি সেচ করা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার বিমানের শরীরে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ছিটকে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বদলগাছী থানার পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু।

০২:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬