ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ

​জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বনগ্রাম এলাকায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রাস্তার পাশে রোপণকৃত ইউক্যালিপটাস গাছ কাটার ঘটনা ঘটেছে। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মো: সুইট হোসেন এই গাছগুলো কেটেছেন বলে জানা গেছে।
​সুইট হোসেন জানান, উপজেলার কেশাইল গ্রামের মৃত হাসেম রেজা চৌধুরী (টগর) এর ছেলে মো: ফরহাদ ফুয়াদ (আনন্দ) চৌধুরী তাঁর কাছে এই গাছগুলো বিক্রি করেছিলেন। গাছগুলো কাটার পর তিনি তা বিক্রির উদ্দেশ্যে কোলার বাজারের ‘লেবুর স’ মিলে (করাত কল) এনে রেখেছেন।
​সরকারি বা সামাজিক বনায়নের গাছ এভাবে ব্যক্তিমালিকানায় কেনাবেচা ও কাটার নিয়ম না থাকলেও, কীভাবে এই লেনদেন হলো তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। বনায়ন কর্মসূচির গাছ এভাবে কেটে ফেলায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে বন বিভাগ কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন, একটি আমার নজরে এসেছে কাজ গুলো জব্দ করা হয়েছে। সঠিক তথ্য ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ

১০:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬