ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গোয়েন্দা পুলিশের হাতে ১শ পিস ইয়াবাসহ বাবু আটক

​বাগেরহাট প্রতিনিধি:

​বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে মোরেলগঞ্জ থানাধীন পায়লাতলা এলাকা থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. লোকমান হাওলাদার ওরফে বাবু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা সাকিন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত লোকমান হাওলাদার দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জসহ আশপাশের এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গোয়েন্দা পুলিশের হাতে ১শ পিস ইয়াবাসহ বাবু আটক

১১:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬